ঐশ্বরিয়ার জন্য ভিআইপি কক্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ মাসের দ্বিতীয় সপ্তাহে মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই। এ জন্য তাঁর শ্বশুরকুল বচ্চন পরিবারের সদস্যরা বেশ অস্থির। বিশেষ করে, ঐশ্বরিয়ার আরাম-আয়েশের দিকে বিশেষ নজর দিয়েছেন তাঁরা। আন্ধেরির সেভেন হিলস হাসপাতালে একটি ভিআইপি কক্ষ এরই মধ্যে তাঁর জন্য আগাম ভাড়া নেওয়া হয়েছে। ওই হাসপাতালের চিকিৎসক বিনিতা সালভির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ঐশ্বরিয়া। জানা গেছে, কেউ যাতে টের না পায়, এ জন্য খুব ভোরে ওই চিকিৎসকের কাছে যান তিনি। মা হওয়ার সময় ঐশ্বরিয়া যাতে বিশ্বমানের চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে চেষ্টার ত্রুটি রাখছে না হাসপাতালের লোকজন। ওয়েবসাইট।