ঐশ্বরিয়ার নামে অমিতাভের কলেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন উত্তর প্রদেশে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের নামে একটি কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন বছর তিনেক আগে। এবার সেই কলেজের কাজ শুরু করার জন্য প্রাথমিক খরচ মেটাতে পাঁচ লাখ রুপির একটি চেক তুলে দিয়েছেন দৌলতপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। কলেজ নির্মাণের কাজ দেখাশোনা করছে সংস্থাটি। কলেজটি প্রতিষ্ঠা করা হচ্ছে উত্তর প্রদেশের বরাবাঁকি জেলার দৌলতপুর গ্রামে। সংস্থার কর্মকর্তা হূশিকেশ যাদব বলেছেন, ‘আগামী বছরই কলেজ ভবনের নির্মাণকাজ শেষ হবে। শুরুতে এখানে উচ্চমাধ্যমিক শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের ব্যবস্থা থাকবে।’