ওঁদের প্রতিভা দেখে মুগ্ধ হচ্ছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক অহংকার। নাটকটি যৌথভাবে লিখেছেন রিজওয়ান খান ও ইসহাক খান, পরিচালনা করেছেন আয়সার আহম্মেদ। অভিনয় করছেন ফারাহ রুমা। কথা হলো তাঁর সঙ্গে।আজ তো ‘অহংকার’ ধারাবাহিকটি শুরু হচ্ছে।মাস দুয়েক আগে নাটকটির কাজ করেছিলাম। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটি ছেলেকে খুব ভালো লাগত। বাবার কাজের কারণে আমি কানাডা চলে যাই। সেখানে মা-বাবা আমার বিয়ে ঠিক করেন। কিন্তু সেই ভালো লাগার কথা আমি ভুলতে পারিনি। একসময় মা-বাবার অমতে আমি ঢাকায় চলে আসি। ভালো লাগার সেই ছেলেটির সামনে গিয়ে দাঁড়াই। এরপর তৈরি হয় নানা জটিলতা। আমরা এতটুকু পর্যন্ত কাজ করেছি। আমার সঙ্গে আরও অভিনয় করেছেন মিলন।ইদানীং নাকি নেপালে নাটকের শুটিং করেছেন?হ্যাঁ, গত ২২ থেকে ২৭ জানুয়ারি নেপালে দুটি নাটকের কাজ করেছি। দুটিই পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। কুয়াশা চাদর নাটকটি লিখেছেন রওনক হাসান আর মেঘজুড়ে জল ছিল শফিকুর রহমান। দুটি নাটকে আমার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। আমরা কাজ করেছি কাঠমাণ্ডু আর নাঙ্গলকোটে। নেপালে শেষ কাজ করেছিলাম বছর দুয়েক আগে। জাহিদ হাসানের একটি টেলিছবি আর ২৬ পর্বের ধারাবাহিক নাটকে।এবার সেখানে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।আমরা যখন ওখানে কাজ করেছি, তখন ছিল প্রচণ্ড শীত। একেবারে মাইনাস। ও রকম আবহাওয়ায় পাহাড়ের চূড়ায় গিয়ে কাজ করেছি। শীতে কাঁপছিলাম, কিন্তু ক্যামেরার সামনে শট দিয়েছি স্বাভাবিকভাবে। টিভিতে দর্শক তা দেখে প্রকৃত অবস্থাটা বুঝতেই পারবে না।আপনি তো উপস্থাপনাও করছেন।অনুষ্ঠানটি আজই আছে। এনটিভিতে আমারও গাইতে ইচ্ছে হলো। নতুন ছেলেমেয়ে—যাঁরা গান লিখছেন, তাতে সুর দিচ্ছেন, নিজেরাই কণ্ঠ দিচ্ছেন, তাঁদের নিয়ে। ভালোই লাগছে। বছর দুয়েক হলো করছি। অনেক নতুন মেধা পাচ্ছি আমরা। ওঁদের প্রতিভা দেখে মুগ্ধ হচ্ছি।আর কোনো ধারাবাহিকে কাজ করছেন?এটিএন বাংলায় এখন প্রচারিত হচ্ছে সৈয়দ জামিমের পরিচালনায় পথ জানা নেই আর আরটিভিতে দেখানো হচ্ছে মাসুদ মহিউদ্দিনের পরিচালনায় এয়ারকম। আরও কয়েকটিতে কাজ করছি।