ওঁরা দুর্ভাগা ১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেপে দল: পর্তুগাল, কারণ: ইনজুরিজন্মেছেন ব্রাজিলে। কিন্তু জাতীয় দলে তো দূরের কথা, ব্রাজিলের বয়সভিত্তিক দলগুলোতেও জায়গা হয়নি তাঁর। শেষে দেশই পাল্টে পেপে হয়ে গেলেন পর্তুগালের নাগরিক। কিন্তু তত দিনে গত হয়েছে ২০০৬ বিশ্বকাপ। আশা ছিল ২০১০ বিশ্বকাপে খেলবেন। রিয়াল মাদ্রিদের মতো দলে খেলেন। সেন্টার ব্যাকের জায়গাটাও পাকা। তাহলে সমস্যা কোথায়? সমস্যা খেলোয়াড়দের চিরশত্রু—ইনজুরি। গত ডিসেম্বরে ডান হাঁটুতে চোট পেয়ে ছয় মাসের জন্য মঠের বাইরে চলে গেছেন। পুরো ফিট হয়ে ফিরতে ফিরতে বিশ্বকাপটাই চলে আসবে দুয়ারে। পেপের জায়গা তাই অনিশ্চিত।রাউলদল: স্পেন, কারণ: ফর্ম, বয়স রিয়াল মাদ্রিদের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডটা তাঁরই। জাতীয় দলেরও। আরও কত শত রেকর্ড লেখা আছে রাউলের নামের পাশে। কিন্তু সেই রাউলই ব্রাত্য জাতীয় দলে! জায়গা পাবেন কী করে? জাতীয় দলের হয়েও দুর্দান্ত কোনো পারফরম্যান্স নেই। গত ইউরোজয়ী স্পেন দলটাতেই সুযোগ পাননি। ডেভিড ভিয়া, ফার্নান্দো তোরেসই প্রথম পছন্দ কোচ দেল বস্কের। ২০০৬ সালের সেপ্টেম্বরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা রাউলের তাই বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুবই কম।সেবাস্তিয়েন ফ্রেদল: ফ্রান্স, কারণ: কোচের উপেক্ষা সিরি ‘আ’র সেরা তিন গোলরক্ষকের নাম বলতে গেলে ফ্রেকেও নিতে হবে হিসাবের মধ্যে। দুর্দান্ত ফর্মে থাকা ফ্রে জিয়ানলুইজি বুফোন কিংবা হুলিও সিজারের চেয়ে কোনো অংশে কম নন। কিন্তু তার পরও জাতীয় দলের কোচ রেমন্ড ডমেনেখ কী এক দুর্বোধ্য কারণে সব সময়ই উপেক্ষা করে এসেছেন। রাগে অভিমানে ২০০৮ সালের আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরই নিয়ে নিয়েছেন ফ্রে। ২৯ বছর বয়সীর অভিমান কি ভাঙাবেন ডমেনেখ?অ্যাশলি কোলদল: ইংল্যান্ড, কারণ: ইনজুরি বড় দুঃসময় যাচ্ছে চেলসি ডিফেন্ডারের। শরীরে এবং হূদয়ে চোট পেয়েছেন একই সময়। গত ১০ ফেব্রুয়ারি অ্যাঙ্কেলে চোট নিয়ে কমপক্ষে তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন। প্রায় একই সময় পরকীয়াসংক্রান্ত খবরাখবরে জর্জরিত কোলকে ছেড়ে চলে গেছেন তাঁর স্ত্রীও। একে তো এ ধরনের চোট সেরে মাঠে ফিরতে সময় লাগে বেশি, তার ওপর এমন মানসিক অবস্থা নিয়ে বিশ্বকাপে খেলতে পারবেন কি না কে জানে। তবে ‘অটোমেটিক চয়েস’ ওয়েইন ব্রিজ স্বেচ্ছায় জাতীয় দল থেকে সরে দাঁড়ানোয় ফ্যাবিও ক্যাপেলো কোলকে ফিরে পেতে মরিয়া। আন্তোনিও কাসানোদল: ইতালি, কারণ: কোচের সঙ্গে দ্বন্দ্ব তাঁর সময়ের সবচেয়ে প্রতিভাবানদের একজন কি না, এ নিয়ে বিতর্ক হতে পারে। তবে এ নিয়ে কোনো দ্বিমত নেই, কাসানো তাঁর সময়ের প্রতিভার অপচয়কারীদের মধ্যে সর্বাগ্রে এগিয়ে। শুধু খামখেয়ালি স্বভাবের হলে কথা ছিল না, প্রতিভাবানরা একটু খ্যাপাটে হয়েই থাকে, কাসানোর সমস্যা হলো, তিনি একবগ্গা ধরনের। একবার জেদ চেপে গেলেই তাঁকে টলায় সাধ্য কার! একাধিক কোচের সঙ্গে তাঁর রেষারেষির খবর নতুন কিছু নয়। ২০০৮ ইউরোর পর আবারও জাতীয় দলের দায়িত্ব নেওয়া মার্সেলো লিপ্পি রিয়ালের এই সাবেক স্ট্রাইকারকে তাই দলেই ডাকেননি। জাতীয় দলের হয়ে অভিষেকের পর গত সাত বছরে খেলেছেন মাত্র ১৫ ম্যাচ। এখানেই হয়তো শেষ হতে বসেছে তাঁর ক্যারিয়ার।ক্লারেন্স সিডর্ফদল: নেদারল্যান্ড, কারণ: স্বেচ্ছানির্বাসন ভিন্ন ভিন্ন তিনটি দলের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা একমাত্র ফুটবলার তিনি। জাতীয় দলের হয়ে বড় কোনো অর্জন ছাড়াই অবশ্য ক্যারিয়ার শেষ হতে বসেছে এই ৩৩ বছর বয়সীর। ডাচদের হয়ে ৮০টির বেশি ম্যাচ খেলেছেন। কিন্তু এই বিশ্বকাপে সম্ভবত যাওয়া হচ্ছে না এই মিডফিল্ডারের। ২০০৮ সালের ইউরোতে খেলতে রাজি হননি। এর পর থেকেই দলে ব্রাত্য। সিডর্ফও বলেননি, তিনি ফিরতে আগ্রহী।হুয়ান রোমান রিকেলমেদল: আর্জেন্টিনা, কারণ: কোচের সঙ্গে দ্বন্দ্ব ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে সুসম্পর্কই ছিল তাঁর। কিন্তু ম্যারাডোনা কোচ হওয়ার পর পাল্টে গেল দৃশ্যপট। প্রকাশ্যে ম্যারাডোনার কোচিং দক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন। আরও একবার অবসর নিয়ে নিয়েছেন জাতীয় দল থেকে। ম্যারাডোনার পাল্টা জবাব, রিকেলমের জন্য মায়াকান্না তিনি কাঁদবেন না। এটি তাঁর জন্য বিগত এক অধ্যায়।রোনালদোদল: ব্রাজিল, কারণ: বয়স, কোচের সুদৃষ্টি নেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তিনি। এবার সুযোগ পেলে রেকর্ডটা আরও ওপরে নিয়ে যেতে পারতেন। কিন্তু সেই সুযোগ পাবেন সেই ইঙ্গিত মোটেও মিলছে না। কোচ দুঙ্গা অবশ্য বলে রেখেছেন, দলের দরজা সবার জন্য খোলা। কিন্তু সেই দরজার ফাঁক গলে রোনালদোর ঢোকা হবে বলে মনে হয় না। দুঙ্গা দায়িত্ব নেওয়ার পর থেকে জাতীয় দলে ডাক পাননি এই ৩৩ বছর বয়সী। করিন্থিয়ানসের হয়ে কোপা লিবার্তোদোরেসে দুর্দান্ত কিছু করলেই কেবল সুযোগ মিলবে আবার।আলেসান্দ্রো নেস্তাদল: ইতালি, কারণ: স্বেচ্ছানির্বাসন শরীরে কুলোচ্ছে না বলে ২০০৬ বিশ্বকাপ জেতার পর পরই জাতীয় দল থেকে অবসর নিয়ে নেন। কিন্তু সর্বকালের অন্যতম সেরা এই ডিফেন্ডারকে জাতীয় দলে ভীষণ দরকার। ২০০৮ ইউরোর দলেও ডেকেছিলেন তখনকার কোচ রবার্তো ডোনাডুনি। সাড়া দেননি। ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা নেস্তাকে এই বিশ্বকাপেও নিয়ে যাওয়ার জন্য কোচ মার্সেলো লিপ্পির ওপর চাপ আছে। লিপ্পি নিতেও চান। কিন্তু নেস্তাই নাকি রাজি নন। ২০০৬-এর ট্রফি উঁচিয়ে ধরার ছবিটাই হয়তো শেষ ছবি হিসেবে মনে রাখতে চান।রোনালদিনহোদল: ব্রাজিল. কারণ: কোচের সুনজর নেইএকটা নয়, আরও দুটো বিশ্বকাপ খেলতে চান রোনালদিনহো। সম্প্রতি এক সাক্ষাত্কারে এমনটাই বলেছেন এসি মিলানের প্লেমেকার। কিন্তু তিনি চাইলে তো হবে না। সেটা চাইতে হবে দুঙ্গাকে। যে দুঙ্গা ইঙ্গিত-আভাসে বলেই দিয়েছেন, রোনালদিনহো তাঁর সেরা সময়টা পার করে এসেছেন।