ওই ছাত্রীর অবস্থা ‘চরম সংকটাপন্ন’ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার ওই ছাত্রীর অবস্থা ‘চরম সংকটাপন্ন’। তিনি এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ আজ সকালে জানায়, ‘গতকাল রাতে ছাত্রীটির অবস্থা যেমন সংকটাপন্ন ছিল, আজও তিনি একই অবস্থায় রয়েছেন।’হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা কেলভিন লোহ গতকাল রাতে এক বিবৃতিতে বলেন, ‘রোগীর চরম সংকটাপন্ন। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে। এখানে নিয়ে আসার আগে তাঁর পেটে তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। ভারতে থাকতেই তিনি হূদরোগে আক্রান্ত হন।’কেলভিন লোহ বলেন, ‘বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর দেখাশোনা এবং তাঁকে সারিয়ে তুলেতে প্রয়োজনীয় সব করছে।’এদিক হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে আইসিইউতে ঢোকার আগে প্রত্যেক পরিদর্শককে বিশেষভাবে পরীক্ষা করা হচ্ছে। ওই ছাত্রীর সঙ্গে তাঁর মা-বাবা আছেন। তবে তাঁরা ইংরেজি না জানার কারণে তাঁদের হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে সমস্যায় পড়তে হচ্ছে। সেখানকার ভারতীয় হাইকমিশন ওই পরিবারের জন্য একজন দোভাষী নিয়োগ দিয়েছে। এনডিটিভি জানায়, সরকারের পক্ষ থেকে ধর্ষকদের ছবি, নাম ও ঠিকানা অনলাইনে প্রকাশ করা হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আর পি এন সিং জানান, এসব ধর্ষকের প্রতি ঘৃণা জানাতে এবং এ ধরনের ঘটনা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।