ওএমএস অব্যাহত রাখতে খাদ্যমন্ত্রীকে ক্রেতাদের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক খোলাবাজারে আটা ও চাল বিক্রির কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার তিনি রাজধানীর আগারগাঁও তালতলা স্টাফ কোয়ার্টারের দুটি কেন্দ্র, বিএনপিবাজার, শেওড়াপাড়া, সনি সিনেমা হল ও মিরপুর মাজার রোডের বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন।পরিদর্শনের সময় ক্রেতারা খাদ্যমন্ত্রীকে জানান, চালের মানও খুব ভালো এবং ওজন নিয়েও তাঁদের কোনো অভিযোগ নেই। ক্রেতারা ওএমএসের কার্যক্রম অব্যাহত রাখার জন্য মন্ত্রীকে অনুরোধ জানান।পরিদর্শনকালে মন্ত্রী লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের সঙ্গে কথা বলে আটা ও চালের মান এবং ওজনের ব্যাপারে খোঁজখবর নেন। এ কর্মসূচির মাধ্যমে জনগণ কতটুকু উপকার পাচ্ছে, তাও জানতে চান।ক্রেতারা জানান, আটা বিক্রির পদক্ষেপ নেওয়ায় তাঁরা খুবই খুশি। বাজারে এ মানের খোলা আটা পাওয়া যায় না। যে আটা বাজারে বিক্রি হয়, তার মান এত উন্নত নয়, অথচ দাম বেশি। তাঁরা জানান, বাজারের তুলনায় অনেক কম দামে ওএমএস থেকে চাল পাওয়া যাচ্ছে।এ সময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।