ওএমএস পর্যালোচনা বৈঠকে খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওএমএস পর্যালোচনা বৈঠকে খাদ্যমন্ত্রীঅতি দরিদ্র পরিবারের তালিকা করে কম মূল্যে চাল বিক্রি হবেনিজস্ব প্রতিবেদকরাজধানী ঢাকার তিন লাখ ৬০ হাজার অতি দরিদ্র পরিবারকে বিশেষ ছাড়কৃত মূল্যে চাল দেওয়া হবে। প্রত্যেক ওয়ার্ড থেকে বাছাই করা হবে চার হাজার পরিবার। এই তালিকা তৈরির কাজ চলছে। আগামী সপ্তাহের শুরুতেই তালিকা সম্পন্ন হবে। প্রত্যেক পরিবার পাবে মাসে ২০ কেজি করে চাল। ঢাকা বাদে অন্য ছয় বিভাগীয় শহরেও ২৫ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ২৫ টন করে চাল বিক্রি করা হবে। এ সংখ্যা প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে।খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক আজ বুধবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান। খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রমের পর্যালোচনা করা হয় সভায়। খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিব বরুন দেব মিত্র, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা, খাদ্য বিভাগের যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমানসহ মন্ত্রণালয় এবং ওএমএস কার্যক্রমের তদারকির দায়িত্বপ্রাপ্ত উপসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।খাদ্যমন্ত্রী জানান, রাজধানীর প্রত্যেক আসনের স্থানীয় সাংসদ এবং ৯০টি ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে পরামর্শ করেই তালিকা তৈরি করা হচ্ছে। এ জন্য সাংসদদের সঙ্গে খাদ্যমন্ত্রী বৈঠক করেছেন। ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গেও শিগগিরই বৈঠক করা হবে বলে জানান তিনি।খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে প্রতি কেজি ২২ টাকা দরে ওএমএসের চাল বিক্রি হচ্ছে। কার্যক্রমটি চলছে রাজধানীসহ চারটি শ্রমঘন এলাকায়। এ সপ্তাহ থেকেই নবগঠিত রংপুর বিভাগসহ দেশের অন্য ছয়টি বিভাগীয় শহরেও ওএমএস চালু করা হচ্ছে।মন্ত্রী বলেন, চালের বর্তমান মজুদে আগামী বোরো মৌসুম অর্থাত্ এপ্রিল পর্যন্ত ওএমএস কার্যক্রম চালানো যাবে। এ ছাড়া সাড়ে চার লাখ টন গম আমদানি করার প্রক্রিয়াও চূড়ান্ত। রাশিয়ার সঙ্গে চুক্তি করে আনা হচ্ছে তিন লাখ টন গম।