ওএমএসের চাল ওজনে কম থাকায় দুইজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে ওএমএসের চাল ওজনে কম থাকায় উপসহকারী খাদ্য পরিদর্শক আকতার হোসেন ও ডিলারের ভাই খোকন নামে দুইজনকে আটক করা হয়েছে।আজ বুধবার সকালে জেলার ফজলুল হক রোডের ডিলার আহসানুল কবিরের ঘরে চাল বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই অভিযোগে তাঁদের আটক করেন। জেলা প্রশাসক আমিনুল ইসলাম সে সময় উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত জানান, এখানে এক হাজার ৬০০ কেজি চাল থাকার কথা কিন্তু চাল বিক্রির সময় দেখা যায়, সেখানে ১৯৫ কেজি চাল কম রয়েছে। পরে গোপন খবরের ভিত্তিতে একটি গোডাউন থেকে এই চাল উদ্ধার করে প্রশাসনের অধীনে নিয়ে আসা হয়। ডিলার আহসানুল কবির পালিয়ে যান। বর্তমানে ওএমএসের চাল কেজিপ্রতি ২৪ টাকা দরে বিক্রি হয়।