ওএসডির খবরে স্বেচ্ছায় অবসরের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে রাস্তাঘাটের বেহাল অবস্থার পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাহাবুদ্দিন স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য আবেদন করেছেন। যোগাযোগ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, দেশের সড়কব্যবস্থার বেহাল দশার পরিপ্রেক্ষিতে ওই মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সওজের প্রধান প্রকৌশলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার জন্য সুপারিশ পাঠায়।এ খবর শোনার পর সাহাবুদ্দিন স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য তাঁর আবেদনপত্র যোগাযোগ মন্ত্রণালয়ে জমা দেন।