ওকলাহোমায় উদ্ধারকাজ শেষের পথে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের রাজধানী ও বৃহত্তম নগর ওকলাহোমা সিটির উপকণ্ঠে শক্তিশালী টর্নেডোর পর জীবিত ব্যক্তিদের উদ্ধারকাজ এখন প্রায় শেষ পর্যায়ে।গত সোমবার বিকেলে ওকলাহোমা সিটির উপকণ্ঠে শক্তিশালী টর্নেডো আঘাত হানে। এতে বেশ কয়েকটি জনপদ লন্ডভন্ড হয়ে যায়। পরে টর্নেডো উপদ্রুত অঞ্চলকে ‘দুর্যোগকবলিত এলাকা’ ঘোষণা করেন প্রেসিডেন্ট বারাক ওবামা।টর্নেডোর আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুর নামের একটি শহরতলি। ৫৫ হাজার মানুষের ওই শহরতলিতে প্রায় ৪৫ মিনিট ধরে ধ্বংসযজ্ঞ চালায় টর্নেডো। এতে শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে নিহতের সংখ্যা ৯১ জন উল্লেখ করেছিল কর্তৃপক্ষ। টর্নেডোর আঘাতে অন্তত ২৪০ জন আহত হয়েছে।কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মুর শহরতলিতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিত ব্যক্তিদের খোঁজে অভিযান শেষ পর্যায়ে রয়েছে।স্থানীয় ফায়ার বিভাগের প্রধান গ্যারি বার্ড জানান, তাঁরা ৯৮ শতাংশ নিশ্চিত যে, ধ্বংসস্তূপের নিচ থেকে আর কোনো জীবিত মানুষকে উদ্ধারের সম্ভাবনা নেই।সোমবারের টর্নেডোটির গতি ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটার। এতে বহু ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা গুঁড়িয়ে যায়। জীবিত লোকজনের খোঁজে রাতভর উদ্ধার অভিযান চলে। ২০১১ সালে মিসৌরি অঙ্গরাজ্যের জপলিনে শক্তিশালী টর্নেডো আঘাত হানলে ১৬১ জনের প্রাণহানি ঘটে। একই বছর আলাবামার টুসকালুসাতেও শক্তিশালী টর্নেডোর আঘাতে ৬৪ জন মারা যায়। ১৯৯৯ সালে ওকলাহোমায় এক টর্নেডোর আঘাতে অন্তত ৪০ জনের প্রাণহানি ঘটে। ওই টর্নেডোয় ১০০ কোটি ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবারের টর্নেডোটি ১৯৯৯ সালের টর্নেডোর চেয়ে বেশি শক্তিশালী ছিল।