ওজন কমাচ্ছেন কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ২১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘দাবাং ২’ ছবির ‘ফেভিকল সে’ আইটেম গানে মুটিয়ে যাওয়া কারিনা কাপুর খানকে দেখে অনেকেই কড়া সমালোচনা করেছিলেন। তবে কারিনা জানিয়েছেন, চরিত্রের প্রয়োজনেই ওজন বাড়াতে হয়েছিল তাঁকে। এবার করণ জোহর প্রযোজিত ‘গোরি তেরে পেয়ার মে’ ছবির জন্য শরীরের বাড়তি মেদ ঝরাতে নিয়মিত যোগব্যায়াম শুরু করেছেন কারিনা।কারিনা জানিয়েছেন, বরাবরই তিনি প্রচুর পাওয়ার ইয়োগা করতেন। কিন্তু সম্প্রতি ইয়েনগার ইয়োগা শুরু করেছেন। বিশ্বখ্যাত ভারতীয় যোগব্যায়াম গুরু বি কে এস ইয়েনগার উদ্ভাবিত ইয়েনগার ইয়োগা অনেক বেশি কঠিন বলেও জানিয়েছেন কারিনা। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এরই মধ্যে দুটি সেশনে অংশ নিয়েছি। খুব ভালো লাগছে।’‘আই হেট লাভ স্টোরিজ’খ্যাত নির্মাতা পুনিত মালহোত্রার পরিচালনায় ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিতে কারিনার বিপরীতে আছেন ইমরান খান। ছবিটির শুটিং শুরু হবে আগামী মার্চে। এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘ছবিটিতে পাঁচটি গান রয়েছে। নাচনির্ভর গানগুলোতে প্রচুর নাচতে হবে আমাকে। এ জন্য আমার ওজন কমাতে বলা হয়েছে। ছবিটিতে আমাকে নতুন এক রূপে তুলে ধরতে চান পুনিত।’ জানিয়েছে পিটিআই।এরই মধ্যে ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করছেন কারিনা। ছবির গানগুলোর শুটিং শুরুর প্রায় ২০ দিন আগে থেকেই ইমরান খানের সঙ্গে মহড়া শুরু করবেন তিনি।