ওজন কমায় পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত মুটিয়ে যাওয়া রোধ করতে শরীরের জন্য বিশেষ কার্যকর উপাদান হচ্ছে পানি। পানিই পারে আমাদের মুটিয়ে যাওয়া সমস্যার সমাধান দিতে। ওজন কমাতে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করে অত্যাবশ্যকীয় এই উপাদানটি। ২৪ আগস্ট টাইমস অব ইন্ডিয়ায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন প্রতিদিন একজন পূর্ণবয়স্ক মানুষের কমপক্ষে আট গ্লাস পানি পান করা উচিত। তবে অতিরিক্ত মোটা ব্যক্তিদের ক্ষেত্রে এ পরিমাণটি আরও বেশি। এটি সত্য যে মুটিয়ে যাওয়ার আরও কারণ আছে। এ ক্ষেত্রে পানি হতে পারে অন্যতম সমাধান।সাধারণত ক্ষুধা কমিয়ে দিয়ে অতিরিক্ত মুটিয়ে যাওয়া থেকে শরীরকে রক্ষায় পানির ভূমিকা অনন্য। এক গবেষণায় দেখা গেছে, পানি স্বল্পতার কারণে শরীরে মুটিয়ে যাওয়ার জন্য দায়ী উপাদানগুলো বেড়ে যায়। তাই শরীরে যথাযথ পরিমাণ পানি থাকলে মুটিয়ে যাওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়।প্রতিবেদনে বলা হয়, আমাদের বৃক্ক অতিরিক্ত পানি ছাড়া যথাযথভাবে কাজ করতে পারে না। আর বৃক্ক ভালোভাবে কাজ করতে না পারলে লিভারের ওপর চাপ পড়ে। লিভারের প্রাথমিক কাজ বিপাক-ক্রিয়ায় খাদ্য শোষণ করে চর্বি সঞ্চয় করে শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি তৈরি করা। কিন্তু বৃক্কের কাজও করতে হলে লিভারের নিজের কাজ বিঘ্নিত হয়। ফলে লিভার চর্বি থেকে শক্তি সঞ্চয় করে। এতে শরীরে অতিরিক্ত চর্বি জমে যায় এবং আমরা মুটিয়ে যাই।