ওজন বাড়াচ্ছেন জোলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কদিন বাদেই পাকাপোক্তভাবে ঘর বাঁধতে যাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি। তার আগে চাইছেন শরীরটা বাঁধতে। গুজব নয়, ওজন বাড়াতে চাইছেন এই তারকা! শোনা যাচ্ছে, বিয়ের আগে নাকি আরও ১০ পাউন্ড ওজন বাড়াবেন খেয়েদেয়ে। এর জন্য দ্বারস্থ হয়েছেন ব্রিটিশ পাচক জেমি অলিভারের। পরামর্শ চেয়েছেন ওজন বাড়ানোর খাবারদাবার কী হতে পারে সে ব্যাপারে। কেবল জোলিই নন, হবু পতি ব্র্যাড পিটও নাকি খুশি হবেন স্ত্রীর ওজন বাড়লে। ২০০৪ সালে মি. অ্যান্ড মিসেস স্মিথ ছবিতে জোলি যেমনটা ছিলেন, ঠিক তেমনটা হলেই নাকি খুশি হবে ব্র্যাঞ্জেলিনা জুটি—জানাল এক সংবাদমাধ্যম। ব্যাং শোবিজ।