ওজন-বিতর্কে ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময়ের ‘মিস ইউনিভার্স’ এখন জড়িয়েছেন ওজন-বিতর্কে! বাড়তি ওজনের জন্য সমালোচিত হচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। পাঁচ মাস আগে মেয়ে আরাধ্য বচ্চনের জন্ম হয়েছে। তবে এখনো ওজন কমিয়ে আগের রূপে ফেরেননি তিনি। গত সপ্তাহে শিল্পপতি মুকেশ আম্বানির পার্টিতে এবং ২ মে মুম্বাইয়ে আয়োজিত ‘লরেল প্যারিস ফেমিনা উইমেন অ্যাওয়ার্ডস ২০১২’ অনুষ্ঠানের ঐশ্বরিয়ার কিছু ছবি অনলাইনে প্রকাশ হয়েছে। টুইটার, ফেসবুক আর ওয়েবসাইটগুলোতে চলছে এ নিয়ে নানা নেতিবাচক আলোচনা। রাবণ ছবিতে ঐশ্বরিয়ার জন্য পোশাক তৈরি করেছিলেন সব্যসাচী মুখার্জি। তিনি বললেন, ‘এখনকার চেহারা নিয়ে গণমাধ্যমের সামনে এসে ঐশ্বরিয়া প্রশংসার কাজ করেছেন।’আরেকজন ডিজাইনার রিনা ঢাকা বলেছেন, ‘সন্তান জন্ম দেওয়ার পর মায়ের জন্য ওজন কমানো খুবই কঠিন। তবে গণমাধ্যম ইচ্ছা করেই এমন ছবি প্রকাশ করছে, যাতে ঐশ্বরিয়াকে আরও মোটা দেখায়।’ পিটিআই।