ওদের মুখে বিজয়ের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর ভদ্রা রেলক্রসিংয়ের পাশের বস্তির ঝুপড়িতে থাকে সম্রাট, স্বাধীন, সবুজ, আয়নুল, নাহিদ ও কুখা। বিত্তবান বা মধ্যবিত্ত কোনো পর্যায়েই পড়ে না তারা। প্রতিদিনের খাবার জোটানোই ওদের মা-বাবার বড় চিন্তা। তাই অন্য শিশুদের মতো মা-বাবার হাত ধরে বিজয় দিবসে স্মৃতিসৌধে ফুল দেওয়া কল্পনারও অতীত! অযত্ন আর অবহেলায় বেড়ে ওঠা শিশুরা জমে থাকা বালিতে নিজেরাই বানিয়েছে ছোট্ট স্মৃতিসৌধ। কাদামাটি আর পানি দিয়ে সৌধ বানিয়েছে তারা। তাতে ফুলও দিয়েছে। সেই ফুলে শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার কোনো কমতি নেই। নিজেদের বানানো স্মৃতিসৌধের পাশে মনের আনন্দে বসে রয়েছে শিশুরা। তাদের জন্য এও এক বিজয়। বিজয়ের আনন্দ।