ওফা ফ্যামিলি নাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারহাট ক্যাডেট কলেজ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ওফা ফ্যামিলি নাইট-২০১১। ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড ফৌজিয়ানস্ অ্যাসোসিয়েশন (ওএফএ-ওফা) গত শুক্রবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে। নবীন ও প্রাক্তন ফৌজিয়ানদের ব্যান্ড ‘সময়’-এর গানের পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ওফা ঢাকার সভাপতি ফৌজিয়ান মো. মাহমুদুল হক স্বাগত বক্তব্য দেন। সভায় উপস্থিত সবাই ১৯৫৮ ও ১৯৫৯ সালে উত্তীর্ণ প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রয়াত ফৌজিয়ানদের স্মরণ করেন। স্মৃতিচারণা পর্বে বক্তব্য দেন প্রাক্তন এনবিআর সদস্য হারুন উর রশীদ, পিডব্লিউডির সাবেক প্রধান প্রকৌশলী মো. রুহুল মতিন এবং মেজর জেনারেল (অব.) এম এম এস এ আমিন। বিজ্ঞপ্তি।