ওবামা-পার্ক বৈঠক মে মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী ৭ মে ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন। এ সময় অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তাঁরা।গতকাল সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।খবরে জানানো হয়, কোরীয় উপদ্বীপে বিদ্যমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে দুই নেতা অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয়ে আলোচনা করবেন।সম্প্রতি দক্ষিণ কোরিয়া, জাপান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তেজনা প্রশমনে দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।