ওবামা মেইড ইন ইউএসএ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ওবামার পৃষ্ঠার আঙ্গিকে পরিবর্তন এসেছে।‘টাইমলাইন ফরমেট’ নামে নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহূত ওবামার ফেসবুক পৃষ্ঠার শুরুতেই লেখা রয়েছে আগস্ট ৪, ১৯৬১। এ দিনটি প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মদিন। এর পর রয়েছে একটি কফির মগের ছবি। মগের ওপর প্রেসিডেন্ট ওবামার জন্ম সনদের ছাপ। এতে লেখা আছে, মেইড ইন ইউএসএ এবং বারাক ওবামা ডটকম।জন্ম সনদের ছাপসহ এই কফির মগ বিক্রি হচ্ছে ওবামার নির্বাচনী তহবিল সরবরাহের জন্যও।প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম যুক্তরাষ্ট্রে হয়েছে কি না, এ নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছেন রিপাবলিকানরা। বিভ্রান্তি কাটাতে বাধ্য হয়ে নিজের জন্মসনদ উপস্থাপন করতে হয়েছে ওবামাকে। তবু রিপাবলিকান দলের কট্টর সমালোচকদের হাত থেকে রেহাই মিলছে না। ওবামার ধর্ম, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের বিষয়টি তাই তাঁর নির্বাচনী প্রচারণায় বেশ জোরেশোরেই তুলে ধরতে চাইছে ডেমোক্র্যাট শিবির।ফেসবুকের নতুন আঙ্গিকের এ পৃষ্ঠায় ওবামার চাকরি, শিক্ষা, বিয়ে এবং নির্বাচনসংক্রান্ত তথ্য রয়েছে।