ওবামা সেজে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আদলে বানানো মুখোশ পরে ব্যাংক ডাকাতি করার পর বমাল ধরা পড়েছে অস্ট্রিয়ার এক ব্যক্তি। পুলিশ বলেছে, ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ওই ব্যক্তি কমপক্ষে সাতবার ব্যাংক ডাকাতি করেছে। সর্বশেষ সে গত বৃহস্পতিবার ফরনাচ গ্রামের একটি ব্যাংকে ডাকাতি করে। তবে কিছুক্ষণের মধ্যেই গোয়েন্দা কুকুর গন্ধ শুঁকে শুঁকে পৌঁছে যায় তার আস্তানায়। সেখান থেকে উদ্ধার করা হয় একটি ব্যাগ। ডাকাতির অর্থ, অস্ত্র ও মুখোশটি সেখানে পাওয়া যায়। পুলিশ তার পরিচয় প্রকাশ না করে জানিয়েছে, লোকটি তার অপরাধ আংশিক স্বীকার করেছে। এপি।