ওবামা হারিয়েছেন ৩৩ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৮-এ তাঁর প্রথম নির্বাচনের তুলনায় এবার দ্বিতীয় দফায় মাত্র ৩৩টি ইলেকটোরাল কলেজ ভোট কম পেয়েছেন। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্থগিত ফলাফল ঘোষণা করার পর ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ওবামা মোট ৩৩২টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। তাঁর প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী মিট রমনি পেয়েছেন ২০৬টি।চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামা ও রমনির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হচ্ছিল। তবে চূড়ান্ত ফলাফলে বেশ বড় ব্যবধানেই ওবামা জয়লাভ করেন।২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামা পেয়েছিলেন ৩৬৫টি ইলেকটোরাল ভোট। তাঁর প্রতিপক্ষ রিপাবলিকান জন ম্যাককেইন পেয়েছিলেন ১৭৩টি।ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণার পর রমনির সঙ্গে ওবামার ইলেকটোরাল কলেজ ভোটের ব্যবধান এখন ১২৬। ২০০৮ সালের নির্বাচনে ম্যাককেইনের সঙ্গে ওবামার ইলেকটোরাল কলেজ ভোটের ব্যবধান ছিল ১৯২। অর্থাত্ ইলেকটোরাল ভোটে প্রথম নির্বাচনের তুলনায় ওবামা দ্বিতীয় নির্বাচনে বেশি প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হলেন। ৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।