ওবামাকে ক্ষমা চাইতে হবে: ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানে চালকবিহীন গোয়েন্দা বিমান (ড্রোন) পাঠানোর ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষমা চাওয়া উচিত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারস্ত আজ মঙ্গলবার বলেন, বিমানটি ফেরত না চেয়ে তাঁর উচিত ক্ষমা চাওয়া।৪ ডিসেম্বর ইরান জানায়, আফগানিস্তান সীমান্ত দিয়ে আকাশসীমা লঙ্ঘন করে ইরানে ঢুকে পড়ায় যুক্তরাষ্ট্রের আরকিউ-১৭০ ড্রোনটিকে আটক করে ইরান। পরে রাষ্ট্রীয় টেলিভিশনে ড্রোনের ভিডিওচিত্র দেখানো হয়। ইরান অভিযোগ করেছে, ড্রোনের মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের ওপর গোয়েন্দাগিরি করছিল।এদিকে গতকাল সোমবার প্রেসিডেন্ট ওবামা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ড্রোনটি ফেরত চেয়েছি। তবে ইরান বিমানটি ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে।’রামিন মেহমানপারাস্ত বলেন, ‘ওবামা মনে হয় ভুলে গেছেন, বিমানটি দিয়ে গোয়েন্দা অভিযান চালিয়ে আমাদের আকাশসীমা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে। মার্কিনিদের অবশ্যই জানা উচিত, ইরানের আকাশসীমা লঙ্ঘন পৃথিবীর শান্তি ও নিরাপত্তাকে বিপদে ফেলতে পারে।’ইরানের প্রতিরক্ষামন্ত্রী আহমেদ ভাহিদি বার্তা সংস্থা ইরানের এক কর্মকর্তাকে বলেন, যুক্তরাষ্ট্রের ড্রোনটি এখন ইরানের সম্পদ। এ নিয়ে কী হবে, তা ইরান ঠিক করবে।