ওবামাকে খাওয়ানোর পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী প্রচারণায় বেরিয়ে সকালের নাশতা খাওয়ার জন্য এক রেস্তোরাঁয় ঢুকলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেখানে এক বৃদ্ধা তাঁকে নাশতা খাওয়ালেন। এর কয়েক ঘণ্টা পরই সেই বৃদ্ধা মারা যান। তবে এটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা বলে চিকিত্সকদের মন্তব্য।গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে ওবামা নাশতা করতে আকরন এলাকার অ্যানেস প্লেস রেস্তোরাঁয় ঢুকে পড়েন। ওবামাকে নিজের দোকানে পেয়ে আপ্লুত হয়ে পড়েন ৭০ বছরের বৃদ্ধা জোসেফাইন হ্যারিস। ওবামার পছন্দ অনুযায়ী দুটি ডিম, বেকন ও টোস্টের থালাটি তিনি নিজেই পৌঁছে দেন। ওবামা ওই রেস্তোরাঁ থেকে চলে যাওয়ার পর হঠাত্ করেই অসুস্থ বোধ করেন জোসেফাইন। দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাঁকে। বেলা ১১টার দিকে চিকিত্সকেরা জানান, জোসেফাইন আর নেই। হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। সামিট কাউন্টি হাসপাতালের চিকিত্সকেরা জানান, স্বাভাবিক কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তাই লাশের ময়নাতদন্ত করা হবে না। বৃদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওবামা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।স্থানীয় দ্য আকরন বিকন জার্নালের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ওবামাকে দেখে আনন্দে জড়িয়ে ধরেছিলেন জোসেফাইন। তাঁর বোন ফ্রান্সি অ্যাডকিন্স জানান, তিনি ওবামার ভক্ত ছিলেন।