ওবামাকে চিঠি লিখেছিলেন মোল্লা ওমর!
দলীয় কয়েদিদের মুক্তি চেয়ে ওবামার কাছে চিঠি লিখেছিলেন তালেবান নেতা মোল্লা ওমর। ২০১১ সালের জুলাই মাসে তিনি হোয়াইট হাউসে ওই চিঠি পাঠান। টাইমস অব ইন্ডিয়ায় এ খবর প্রকাশ করা হয়েছে।তবে চিঠিটি আদৌ মোল্লা ওমরের লেখা কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় হোয়াইট হাউস কর্তৃপক্ষ। তা ছাড়া চিঠিতে দেওয়া অদ্ভুত বার্তাগুলোও বিতর্কের জন্ম দিয়েছে।প্রেসিডেন্টকে উদ্দেশ করে লেখা ওই চিঠির বিবরণে বারবার জোর দিয়ে বলা হয়েছে, হোয়াইট হাউস এখনো গুয়ানতানামো বে কারাগার থেকে তালেবানের সাবেক পাঁচ কর্মকর্তাকে স্থানান্তর করেনি। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় এটি একটি মুখ্য বিষয়। তবে চিঠিটি আদৌ মোল্লা ওমরের লেখা কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় হোয়াইট হাউস কর্তৃপক্ষ।এদিকে, মোল্লা ওমরের চিঠির বিষয়টি অস্বীকার করেছে তালেবান কর্তৃপক্ষ। গতকাল শনিবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানদের মধ্যে মতবিরোধের বিষয়টি তুলে ধরাই এই প্রতিবেদনের উদ্দেশ।