ওবামার অপ্রকাশিত সম্পর্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আবারও খবরের শিরোনাম। তবে ইরান, আফগানিস্তান, মধ্যপ্রাচ্য বা মার্কিন নির্বাচন নিয়ে নয়, তাঁর সাবেক দুই বান্ধবীর প্রকাশ করা চিঠির কারণে। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে চিঠিগুলো প্রকাশিত হয়েছে।চিঠিগুলোতে ওবামার দুই বান্ধবী জেনেভিভ কুক ও অ্যালেক্স ম্যাক নিয়ারের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলা হয়েছে। জেনেভিভ কুক ও অ্যালেক্স ম্যাক নিরের সঙ্গে ১৯৮০-এর দশকের শুরুতে ওবামার সম্পর্ক ছিল। তাঁরা ওবামার সঙ্গে সম্পর্ক এবং ওবামার অপ্রকাশিত বিষয়গুলো পুলিত্জার বিজয়ী লেখক ডেভিড মারানিসকে জানান। বিষয়টি ওবামা ও মিশেলের জন্য মোটেই সুখবর হবে না, এতটুকুই বলাই যায়।কুক ও ম্যাকের চিঠিগুলোতে বলা হয়েছে, ওবামা খুবই উদ্যমী ও উপার্জনক্ষম যুবক ছিলেন। বর্ণগত বৈশিষ্ট্য উতরিয়ে নিজেকে মার্কিন আধুনিক সমাজে যোগ্য করতে তাঁর প্রয়াসের অন্তু ছিল না।১৯৮৪ সালে একটি ডায়েরিতে কুক লেখেন, তাঁর সঙ্গে ওবামার শারীরিক সংসর্গ ছিল। তাঁর সঙ্গে এক বছরের বেশি সময় ওবামার সম্পর্ক ছিল। আজকের মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে তাঁর মন্তব্য হলো তিনি মধুর কথা বললেও তাঁর মধ্যে ছিল বৈপরীত্যও।কুক আরও বলেন, বড়দিনের একটি পার্টিতে ওবামার সঙ্গে তাঁর দেখা হয় ১৯৮৩ সালে। সেখানে আইসক্রিম খাওয়ার পর তাঁরা একে অপরের টেলিফোন নম্বর নেন।কুকের লেখায় আরও জানা যায়, ২২ বছর বয়সী ওবামাকে সে দেখেছে, গোলগাল নারীর ছবি-সংবলিত আরামদায়ক টি-শার্ট পরা, অবিরত ঘাম ঝরছে অথচ পুরো শরীরে সুগন্ধি মাখা তরুণ হিসেবে। খাওয়া-দাওয়া, একসঙ্গে ঘুমানো, সবই উঠে এসেছে কুকের লেখায়। যৌবনের শুরুতে কুকের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল ওবামার। তাঁদের সম্পর্ক ভেঙে যায় ১৯৮৫ সালে।আরেক বান্ধবী ম্যাকনির সঙ্গে তরুণ ওবামার পরিচয় হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অক্সিডেন্টাল বিশ্ববিদ্যালয়ে। তাঁরা দুজনই সেখানে অধ্যয়ন করেন। ১৯৮২ সালের গ্রীষ্মটি তাঁরা নিউইয়র্কে কাটান। পরে ওবামা নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর ম্যাকনির লস অ্যাঞ্জেলেসে যান। সে সময় ওবামার সঙ্গে তাঁর পত্রবিনিময় হতো।একটি চিঠিতে ওবামা টি এস ইলিয়টের ওপর একটি চমত্কার মূল্যায়ন দেন, যা পরে ম্যাকনিরকে ইলিয়টের ওপর থিসিস লিখতে সাহায্য করে।ম্যাকনির বলেন, ‘আন্তর্জাতিক মানের বিভিন্ন বর্ণের শিক্ষাদীক্ষায় বড় হয়ে সে আমাকে শিক্ষা দিত। শ্রেণী, কাঠামো ও প্রচলিত ধারার বাইরে মনে করত নিজেকে।’ জি নিউজ, ইয়াহু।