ওবামার অর্থনীতি পরিচালনা নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত জীবন বিচার করলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভালো মানুষ। এতে ভোটারদের কাছ থেকে বেশ ভালো নম্বর পেয়েছেন তিনি। কিন্তু দেশের অর্থনীতি পরিচালনায় তাঁর ভূমিকা নিয়ে সংশয় রয়েছে। এর পরও প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনির চেয়ে ওবামার সমর্থন বেশি বলে জানা গেছে।নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লটে ডেমোক্র্যাটদের চলমান জাতীয় সম্মেলন সামনে রেখে ভোটারদের মধ্যে চালানো জনমত জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স ও আন্তর্জাতিক জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইপিসস এই জরিপ পরিচালনা করে। রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, জরিপে অংশ নেওয়া ৫০ শতাংশ ভোটার রমনির চেয়ে ওবামাকে বেশি যোগ্য মনে করেন। অন্যদিকে রমনিকে পছন্দ করেন ৩০ শতাংশ ভোটার। ৪১ শতাংশ ভোটারের মতে, ওবামা দেশের মানুষকে ভালোভাবে বুঝতে পারেন। এ ক্ষেত্রে রমনি পেয়েছেন ২৮ শতাংশ ভোট। তবে জনমত জরিপে ওবামা ব্যক্তিগত আচরণের দিক থেকে এগিয়ে থাকলেও মার্কিন অর্থনীতি পরিচালনায় তাঁর দক্ষতা নিয়ে সংশয় রয়েছে। ৭৫ শতাংশ ভোটার মনে করেন, মার্কিন অর্থনীতি ভুল পথে এগোচ্ছে। ১৭ শতাংশ ভোটারের মতে, ওবামার অর্থনীতি ঠিকভাবেই চলছে।গত রোববার এই অনলাইন জরিপের ফলাফলে দুজনের জনপ্রিয়তাই ছিল ৪৫ শতাংশ। গতকালের এ ফলাফলে কিছুটা পরিবর্তন দেখা গেছে।জরিপে আরও দেখা গেছে, রিপাবলিকান সমর্থকদের কাছ থেকে রমনি পেয়েছেন ৮৬ শতাংশ ভোট। ডেমোক্র্যাট সমর্থকদের কাছ থেকে ওবামা পেয়েছেন ৭৯ শতাংশ ভোট। নিরপেক্ষ ভোটারদের কাছ থেকে ভোট পাওয়ার ক্ষেত্রে আবার এগিয়ে আছেন রমনি। নিরপেক্ষ ৩৬ শতাংশ ভোটার রমনিকে ভোট দিয়েছেন, যেখানে ওবামার পক্ষে ছিল ৩৫ শতাংশ।