ওবামার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারাভিযান শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা আজ শনিবার থেকে তাঁর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারাভিযান শুরু করবেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ দুই রাজ্য ওহাইও এবং ভার্জিনিয়ায় আজ উদ্বোধনী সমাবেশ করবেন ওবামা। এ সমাবেশে উপস্থিত থাকবেন জনপ্রিয় ফার্স্ট লেডি মিশেল ওবামা। নারী ভোটারদের টানতে মিশেল ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে।ওহিওর কলম্বাস ও ভার্জিনিয়ার রিসমন্ডে অনুষ্ঠিতব্য আজকের সমাবেশে হাজার হাজার সমর্থক উপস্থিত থাকবেন বলে আশা করছে ওবামার নির্বাচনী কর্মকর্তারা। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে মিট রমনিকেই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিবেচনা করছেন ওবামা।