ওবামার নিরাপত্তায় নারকেল কাটা হয়েছে মুম্বাইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফর নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের নিরাপত্তার কোনো কমতি নেই। এবার মুম্বাইয়ের মনি ভবনের আশপাশের নারকেলগাছ থেকে সব নারকেল কেটে ফেলেছে তারা। কারণ, এ ভবনের গান্ধী জাদুঘর পরিদর্শন করবেন মার্কিন প্রেসিডেন্ট। মাথায় নারকেল পড়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলেই ভবন কর্তৃপক্ষের এমন আগাম সতর্কতা। মনি ভবনের নির্বাহী সচিব মেঘশ্যাম আজগার আজ বৃহস্পতিবার বিবিসিকে বলেন, ‘প্রতিবছর মাথায় নারকেল পড়ে ভারতের নাগরিকেদের আহত হওয়ার ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্টের বেলায় কেন আমরা ঝুঁকি নিতে যাব?’কর্তৃপক্ষ জানায়, ওবামার এ সফরকে কেন্দ্র করে মনি ভবনে রং ও সংস্কারের কাজ করা হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে ৫ ও ৬ নভেম্বর ভবন বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ৬ নভেম্বর থেকে তিন দিনের ভারত সফরে আসছেন বারাক ওবামা।—বিবিসি