ওবামার প্রচারণায় স্কারলেট জোহানসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার পক্ষে নির্বাচনী প্রচারণায় ডাকসাইটে কয়েকজন ফ্যাশন ডিজাইনারের পাশাপাশি সম্প্রতি যোগ দিয়েছেন ‘আয়রনম্যান’খ্যাত হলিউডের অভিনেত্রী স্কারলেট জোহানসন। আন্না উইনট্যুর, জর্জিনা চ্যাপম্যান ও ফারস্টেনবার্গের সঙ্গে ওবামার নির্বাচনী প্রচারণায় ওবামা থিমের পণ্য বিক্রির জন্য কাজ করছেন তিনি।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফ্যাশন উইক শুরু হওয়ার সপ্তাহ খানেক আগেই একদল ফ্যাশন ডিজাইনারের সঙ্গে কাজ করতে দেখা গেছে মার্কিন এই তারকাকে। সম্প্রতি হাফিংটন পোস্ট এক খবরে এ তথ্য জানিয়েছে।বারাক ওবামার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ‘রানওয়ে টু উইন’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছেন স্কারলেটসহ ফ্যাশন ডিজাইনাররা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ আয়োজনের সহ-আয়োজক তিনি। প্রকল্প উদ্বোধন উপলক্ষে স্কারলেট তাঁর বক্তব্যে মার্কিন প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসা করেছেন। বক্তব্যে নারীর উন্নয়নে বিল অনুমোদন দেওয়া, অর্থনীতির উন্নয়নে কাজ করা ও ওবামার সরকারের গত তিন বছরের সাফল্যের কথা উল্লেখ করেছেন তিনি।