ওবামার ভাষণের দর্শক ৩ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকারত্ব সমস্যা নিয়ে মার্কিনিরা বেশ বিপাকেই আছে। কর্মসংস্থান বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সরাসরি ভাষণ যে বিপুল সংখ্যক দর্শক দেখেছে, তাতেই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। গতকাল শুক্রবার প্রকাশিত নেলসেনের জরিপ তথ্য বলছে, গত বৃহস্পতিবার রাতে কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া প্রেসিডেন্ট ওবামার ভাষণ দেখেছেন তিন কোটি ১০ লাখ মার্কিনি। ভাষণটি ১১টি টিভি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি প্রচারিত হয়েছে। তবে গত মে মাসে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যু সংবাদ ঘোষণা করে প্রেসিডেন্ট ওবামার দেওয়া ভাষণ দেখেছিল পাঁচ কোটি ৬০ লাখ দর্শক। সে হিসাবে কর্মসংস্থান নিয়ে দেওয়া ভাষণটি দ্বিতীয় অস্থানে আছে।নেলসনের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১০ সালের আগস্টে ইরাকে মার্কিন সেনা অভিযানের সমাপ্তি ঘোষণা করে দেওয়া ওবামার ভাষণ দেখেছিল দুই কোটি ৯২ লাখ মানুষ। আর লিবিয়ায় মার্কিন সেনা মোতায়েন করা হবে কি না, সে বিষয়ে এ বছরের মার্চ মাসে ওবামার দেওয়া ভাষণটি দেখেছিল দুই কোটি ৫৬ লাখ দর্শক।