ওবামার শঙ্কা ছিল পাকিস্তান ভেঙে যাবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১১ সালের শেষ দিকে কর্মকর্তাদের সাবধান করেছিলেন, পাকিস্তান সম্ভবত ভেঙে যাবে এবং তখন দেশটির কাছে থাকা পারমাণবিক অস্ত্র হাতে পেতে কাড়াকাড়ি পড়ে যেতে পারে। সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রধান ওয়াশিংটন প্রতিনিধি ডেভিড ই স্যাঙ্গারের একটি বইয়ে এই দাবি করা হয়েছে।ডন ডট কমে প্রকাশিত এক খবরে বইটির বরাত দিয়ে বলা হয়েছে, পূর্বে প্রকাশিত বইটির একাংশ নিয়ে এর আগেই মার্কিন প্রচারমাধ্যমে বেশ হইচই হয়েছে। তবে সম্প্রতি কয়েকজন মার্কিন কর্মকর্তা পাকিস্তানি কূটনীতিক, কর্মকর্তা, সাংসদ ও সাংবাদিককে বইটি পড়ার পরামর্শ দিলে ওবামার সতর্ক-সংকেত আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।এ ঘটনার পর ঊর্ধ্বতন পাকিস্তানি কূটনীতিকেরা বইটির দিকে পুনরায় নজর দেন। ওয়াশিংটনে অবস্থানকারী পাকিস্তানি সাংবাদিকদেরও তাঁরা আহ্বান জানান বইটি পড়ে মতামত জানাতে।বইটিতে পাকিস্তানকে প্রেসিডেন্ট ওবামার বক্তব্য অনুযায়ী ‘জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে ওবামাকে উদ্ধৃত করে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর দেশটির বিভক্তি রুখতে তাঁর ‘ক্ষমতা খুবই সামান্য’। যদি দেশটির পারমাণবিক অস্ত্রের দখল নিতে কাড়াকাড়ি পড়ে যায়, তবে তা ঠেকানোও হবে অসম্ভব।‘কনফ্রন্ট অ্যান্ড কনসিল: ওবামাস সিক্রেট ওয়্যার অ্যান্ড সারপ্রাইজিং ইউজ অব আমেরিকান পাওয়ার’ শীর্ষক বইটিতে আরও দাবি করা হয়েছে, প্রতি তিন মাস পর পর মার্কিন কর্মকর্তারা খুব গোপনে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করে থাকেন। ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান টমাস ডি আগস্টিনোর নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধিদলে থাকেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাবর্ট ইনহর্ন। পাকিস্তান দলের থাকেন স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেক্টরের জেনারেল খালিদ কিদওয়ারি ও অন্য কর্মকর্তারা।বইটিতে আরও দাবি করা হয়েছে, ব্যাপারটি খুব স্পর্শকাতর বলে এবং সম্ভাব্য প্রশ্নের জবাব দিতে গেলে বিপদ ঘটতে পারে—এ জন্য দুই দেশের কর্মকর্তারা মিলিত হন খুব গোপনে; লন্ডন থেকে আবুধাবি পর্যন্ত এমন এক জায়গায়, যেখানে খুব সহজেই লুকিয়ে পড়া যায়।‘জগতের আর যে কারও চেয়ে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র নিয়ে বেশি চিন্তিত’—এমন ধারণা তৈরি করতে পাকিস্তানের কর্মকর্তাদের বেশ কিছু কাজ করতে হয়েছে। একজন পাকিস্তানি কর্মকর্তা বইটির লেখককে সেসব কাজকর্মের বিবরণ দিয়েছিলেন।প্রেসিডেন্ট ওবামা কীভাবে এই দুঃস্বপ্নের দেখা পেলেন, তারও বর্ণনা দেওয়া হয়েছে বইটিতে। প্রেসিডেন্টকে একটি গোয়েন্দা প্রতিবেদন সরবরাহ করা হয়। সেখানে বলা হয়, তেহরিক-ই-তালেবান সম্ভবত পারমাণবিক অস্ত্র হাতিয়ে নিয়েছে।এরপর আরেকটি বৈঠকে গোয়েন্দারা ওবামাকে বলেন, তালেবানদের হাতে চলে যাওয়া অস্ত্রগুলো সম্ভবত ‘ডার্টি বোম্ব’। সাধারণ বোমার চারপাশে এ ধরনের তেজস্ক্রিয় পদার্থ সেঁটে দেওয়া হয়। এগুলো তেমন কোনো ক্ষতি করতে পারে না। তবে এগুলো দীর্ঘ মেয়াদে মানসিক যন্ত্রণা তৈরি করতে পারে। কিন্তু মার্কিন কর্মকর্তারা নিশ্চিত নন যে ডার্টি বোম্ব বা পারমাণবিক অস্ত্র, কোনটির ক্ষতির পরিমাণ কী রকম।এই সভার পর ওবামা পারমাণবিক বোমা নিষ্ক্রিয়কারী একটি দলকে পাকিস্তানে পাঠান। যদি কখনো দরকার হয়, তাহলে যেন তারা দ্রুত পদক্ষেপ নিতে পারেন—সে জন্য এই ব্যবস্থা। তিনি পাকিস্তানের সরকারে সঙ্গে নিরাপত্তা বিষয়ে আলাপ করার জন্য অন্য একটি প্রতিনিধিদলও পাঠান। তবে পাকিস্তান জোরালভাবে মার্কিন দাবিকে অস্বীকার করে।