ওবামার শীর্ষ সহযোগী সরে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা ও সাবেক ব্যবসায়ী বিল দালে পদত্যাগ করছেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ওবামা প্রশাসনের বাজেট প্রধান জ্যাকব লিও। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। আল জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে।ওবামা বলেন, বিল দালে তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা গত সপ্তাহে জানিয়েছেন। তখন পদত্যাগের প্রস্তাব নাকচ করে তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। তবে শেষ পর্যন্ত তিনি সরেই যাচ্ছেন।এক বছর আগে হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তার দায়িত্ব নেন বিল দালে। এই সময়ে দায়িত্ব পালনে নানা সমস্যার কারণে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।পদত্যাগের পথ প্রশস্ত করতে গত নভেম্বরে তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্বগুলো ওবামার আরেক সহযোগী পেটি রাউসের কাছে হস্তান্তর করেন।