ওবামার সঙ্গে হাসিনার কুশল বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কুশল বিনিময় করেছেন। গতকাল বুধবার স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের দেওয়া মধ্যাহ্ন ভোজে অন্য রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দেন। সেখানেই ওবামার সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।জাতিসংঘ সদর দপ্তরে সন্ধ্যায় দ্বিতীয় দফায় দেখা হয় হাসিনা ওবামার। প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার দেওয়া নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও সংক্ষিপ্ত কুশল বিনিময়ের সময় প্রেসিডেন্ট বারাক ওবামা প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ সম্পর্কে তাঁর আগ্রহ প্রকাশ করেন।এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সরকারের কাছে বাংলাদেশ থেকে বেশি জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার দুপুরে নিউইয়র্ক সফররত কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন খলিফার সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বাংলাদেশে অধিক বিনিয়োগ, নদীখননে কাতার সরকারের সহযোগিতা এবং কাতারে বাংলাদেশি শ্রমশক্তির অধিক নিয়োগের জন্য প্রধানমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। জবাবে কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে অব্যাহত সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও রাষ্ট্রদূত জি এম জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।