ওবামার স্বাস্থ্য সংস্কার বিল অনুমোদন করল প্রতিনিধি পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেসে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটদের দীর্ঘ বিতর্কের পর শেষ পর্যন্ত চূড়ান্ত অনুমোদন পেল ওবামার স্বাস্থ্য সংস্কার বিল। গতকাল রোববার মার্কিন প্রতিনিধি পরিষদ বিলটি অনুমোদন করে। বিলটির পক্ষে ২১৯ ও বিপক্ষে ২১২টি ভোট পড়ে। ডিসেম্বরে বিলটি সিনেটের অনুমোদন পায়। প্রেসিডেন্ট ওবামা সই করলেই এখন বিলটি আইনে পরিণত হবে। বিলটি পাস হলে যুক্তরাষ্ট্রের প্রায় সব নাগরিক স্বাস্থ্যবিমা সুবিধা ভোগ করবে। এ ছাড়া বেসরকারি স্বাস্থ্যবিমা কোম্পানিগুলো যাতে বিমার দাবি পূরণ করা এড়িয়ে যেতে না পারে, সে জন্য এসব কোম্পানির ওপর আরও নিয়ন্ত্রণ আরোপ করা হবে। বিলটি পাস হওয়ায় বৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য ১৯৬৫ সালে প্রবর্তিত ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের সরকারি ‘মেডিকেয়ার’ স্বাস্থ্য কর্মসূচিতে এযাবত্কালের সবচেয়ে বড় পরিবর্তন ঘটবে। এতে করে বিমা নেই এমন ৩২ মিলিয়ন নাগরিক ও নিম্ন আয়ের শ্রমিকেরাও স্বাস্থ্যসেবা পাবেন।