ওভাল বোল নিয়ে আরএফএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরএফএলের প্যাভিলিয়নের পুরোটাই ভরা সব ধরনের প্লাস্টিক-পণ্যে, যার বেশির ভাগই গৃহস্থালির কাজে আসে। তাই এখানে গৃহিণীদের ভিড়টা একটু উপচে পড়া। ক্রেতা সমাগমের আরেকটা কারণ হলো, বাণিজ্য মেলায় অনেক কম দামে পাওয়া যাচ্ছে আরএফএলের পণ্যগুলো। শত শত প্লাস্টিক-পণ্যের মধ্যে কোনটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, তা জানার চেষ্টা করতে গিয়ে রীতিমতো বিস্মিত হতে হলো। সবচেয়ে বেশি বিকোচ্ছে ওভাল বোল। ভালো করে দেখতে গিয়ে বোঝা গেল, কেন এ জিনিসের এত চাহিদা। প্রথম দেখায় মনে হতে পারে, এটা বুঝি দামি কাচের বোল। এমনকি হাতে না নেওয়া পর্যন্ত বোঝাও যায় না, এটা প্লাস্টিকে তৈরি। ক্রেতাদের ভেতর এর চাহিদা কেমন, সেটা বোঝা গেল যখন একজন ভদ্রমহিলা চোখের সামনেই ১০০টি বোল কিনে নিলেন; তাও ব্যবসায়িক প্রয়োজনে নয়, সাংসারিক কাজে। দুটি রং ও তিনটি ভিন্ন আকারে পাওয়া যায় এই বোল; দাম ৬০, ৭০ ও ৯০ টাকা।