ওমরাহ পালন করলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালন করেছেন। আজ শনিবার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে তিনি ওমরাহ পালন করেন। তিনি ওমরাহ পালনের উদ্দেশে গতকাল শুক্রবার মদিনা থেকে মক্কায় যান।ওমরাহ পালন শেষে বিরোধীদলীয় নেতা পবিত্র কাবা শরিফে নফল নামাজ আদায় করেন। এর পর আল্লাহর সন্তুষ্টি অর্জন, দেশ-জাতি ও মুসলিম উম্মার কল্যাণ, শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।খালেদা জিয়ার সঙ্গে তাঁর সফরসঙ্গী নাতনি জাহিয়া রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, ভাই শামীম ইস্কান্দার ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমা, চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ও সাবিহউদ্দিন আহমেদ, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ বিএনপির বেশ কয়েকজন প্রবাসী নেতা এ সময় উপস্থিত ছিলেন।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত ৩০ আগস্ট পবিত্র ওমরাহ পালনের জেদ্দা হয়ে মদিনায় যান। আগামী ৯ সেপ্টেম্বর দেশে তাঁর ফেরার কথা। ইউএনবি