ওমানে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানে সড়ক দুর্ঘটনায় চারজন বাংলাদেশি নিহত এবং দুজন আহত হয়েছেন। ওমানের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রবিউল ইসলাম মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনা ঘটলেও আমরা রাতে খবর পেয়েছি। তিনি জানান, বাংলাদেশ ও ভারতের ১৮ জন নাগরিককে বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের লোহার রেলিংয়ে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। তবে এখনো নিহত লোকজনের নাম জানতে পারিনি। হাসপাতাল সূত্রের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত চার বাংলাদেশির মরদেহ রয়্যাল ওমানি পুলিশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ১২ জনকে প্রাথমিকভাবে খোয়াইমাহর জালান বনি বু আলী হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের মধ্যে দুই বাংলাদেশি ও এক ভারতীয়কে সেখানকার নিকটবর্তী আরেকটি হাসপাতালে পাঠানো হয়েছে।এর আগে গত এপ্রিলে মাসকটের কাছে আরেকটি সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হন।