ওমানের অবৈধ বাংলাদেশিরা ৩১ মে পর্যন্ত দূতাবাসে নাম লেখাতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমানে অবৈধ বাংলাদেশিরা আগামী ৩১ মে পর্যন্ত দূতাবাসে নাম লেখানোর সুযোগ পাবেন। এরপর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে দেশটির সরকার।ওমানের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর এস এম ফেরদৌস আজ প্রথম আলোকে জানান, এ বছরের জানুয়ারিতে দেশটির সরকার সেখানে বসবারসত সব অবৈধ শ্রমিকদের ফেরত পাঠানোর ঘোষণা দেয়। এতে বলা হয়, ২০০৯ সালের ডিসেম্বরের মধ্যে যেসব শ্রমিকের কাজের অনুমতিপত্র নবায়ন করা হয়নি, তাঁদের সবাইকে নিজ দেশে ফিরতে হবে। অবৈধ শ্রমিকদের ৩১ মার্চ পর্যন্ত দূতাবাসে নাম লেখানোর সুযোগ ছিল। কিন্তু এই সময়ের মধ্যে অনেকেই নাম লেখাতে পারেননি। তাই সময় বাড়িয়ে ৩১ মে করা হয়েছে।ওমানের জনসংখ্যা ৩০ লাখ। এর মধ্যে এক-তৃতীয়াংশই অর্থাত্ ১০ লাখ অভিবাসী শ্রমিক। বাংলাদেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাব অনুযায়ী, ওমানে কর্মরত বাংলাদেশির সংখ্যা তিন লাখ ৬০ হাজার। এর মধ্যে ২০০৯ সালে সেখানে গেছেন ৪১ হাজার ৭০৪ জন বাংলাদেশি শ্রমিক।