ওয়াল স্ট্রিট সংস্কারের আইনে স্বাক্ষর করলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল বুধবার ১৯৩০ সালের পর ওয়াল স্ট্রিট বিধিমালার সবচেয়ে ব্যাপক পরিবর্তনকারী আইনে স্বাক্ষর করেছেন। আইনটির নাম ডড-ফ্রাঙ্ক ওয়াল স্ট্রিট সংস্কার ও ভোক্তার অধিকার সংরক্ষণ আইন।ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান বেন বার্নানকে এ নতুন আইনটিতে তৎক্ষণাৎ অনুমোদনসূচক স্বাক্ষর করেন। তিনি বলেন, এটি আরেকটি সংকট তৈরি হওয়ার সম্ভাবনা হ্রাস করার লক্ষ্যে একটি ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’। তিনি আরও বলেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থব্যবস্থার জন্য একটি ‘অধিকতর কার্যকর ভিত্তি’ তৈরি হলো। ওবামা বলেন, ডড-ফ্রাঙ্ক ওয়াল স্ট্রিট সংস্কার ও ভোক্তার অধিকার সংরক্ষণ আইন ভোক্তাকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আর্থিক নিরাপত্তা দেবে।—দি ফিন্যান্সিয়াল টাইমস