ওলাঁদের সাদাসিধে জীবন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৭ বছরের মধ্যে ফ্রান্সের প্রথম সমাজতন্ত্রী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজির চেয়ে একেবারেই আলাদা। তিনি ব্যক্তিজীবনে একেবারেই সাদাসিধে। ফ্রাঁসোয়া ওলাঁদ প্রতিদিন স্কুটারে করে কাজে যেতেন। তিনি ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা। দলের কেন্দ্রীয় কার্যালয়ে খুব কমই যেতেন তিনি। এ কারণে অনেকেই তাঁর বিরুদ্ধে সমালোচনা তুলেছেন যে তিনি রাজনীতিতে খুবই অনভিজ্ঞ। ফ্রাঁসোয়া ওলাঁদের তীক্ষ, ছিপছিপে, মেদহীন চেহারা, চশমাপরা মুখ তাঁকে সহজেই জনপ্রিয় করে তুলেছিল। ৩০ বছর ধরে সোশ্যালিস্ট দলের প্রথম সারির নেতা সেগোলেন রয়ালের সঙ্গে সম্পর্ক ওলাঁদের। চারটি সন্তান রয়েছে তাঁদের। তবে এখনো তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হননি। ওলাঁদ পুরোপুরিই একজন সমাজতন্ত্রীমনা নেতা। নির্বাচনী প্রচারণার সময় ওলাঁদ বলেছিলেন, ‘আমার শত্রুর কোনো নাম নেই। চেহারা নেই। দল নেই। সারা বিশ্বের পুঁজিসমৃদ্ধ অর্থনৈতিক ব্যবস্থাই আমার শত্রু।’ রয়টার্স।