ওলামা মাশায়েখদের একটি পক্ষের মতে হরতাল ইসলামসম্মত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল কোনোভাবেই ইসলামসম্মত নয়। ইসলামে কখনো হরতালের পক্ষে সমর্থন পাওয়া যায় না। ইসলামের নামে হরতাল করা আরও দোষনীয়। তাই সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের নামে যে হরতাল ডাকা হয়েছে, তা পালন না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ধর্মীয় নেতাদের একটি সংগঠন।আজ বৃহস্পতিবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওলামা মাশায়েখ পরিষদ নামের এই সংগঠনের চেয়ারম্যান ফরিদউদ্দিন মাসউদ এ আহ্বান জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুফতি আবদুল কাইয়ুম খান। তিনি বলেন, হরতাল-অবরোধের বিষয়ে দেশের জনগণ কখনো একমত হয় না। জনগণকে ইচ্ছার বিরুদ্ধে যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রাখতে হয়। যার ফলে কল-কারখানায় কর্মরত ও অন্যান্য শ্রমজীবী মানুষের উপার্জন বন্ধ হয়ে যায়। এভাবে মানুষের ক্ষতি করা ইসলামে বৈধ নয়।কাজেই ইসলামে অনিবার্য কারণেই হরতাল নিষিদ্ধ। তিনি আইন করে হরতাল বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।