ওল্ড ট্রাফোর্ডে পরাজয়ের মুখে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, তা ইনিংস পরাজয়ও হতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ফলোঅনে পড়ে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৭৬ রান। এখনো পিছিয়ে ১২৭ রানে।রাজ্জাক ১ এবং মাহমুদউল্লাহ ১৮ রান নিয়ে ব্যাট করছেন।আজ পতনের শুরুটা ২ রানে তামিমের ফিরে যাওয়ার মধ্য দিয়ে। তাঁর পথেই ধারাবাহিকভাবে হাঁটলেন কায়েস, জুনায়েদ, জহুরুল, সাকিব, আশরাফুল।ইয়ান বেলের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ইংল্যান্ড তোলে ৪১৯ রান। জবাবে খেলতে নেমে তামিমের ১০৮ রানের পরও ২১৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ৪ রানের জন্য ফলোঅনে পড়ে সফরকারীরা।লর্ডসে প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। ওয়েবসাইট।