ওসমানী উদ্যান থেকে গ্রেনেড উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলিস্তান-সংলগ্ন ওসমানী উদ্যান থেকে আজ শুক্রবার বিকেলে একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেনেডটি ওসমানী উদ্যানের পূর্ব পাশে একটি বটগাছের নিচে পড়ে ছিল। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে যায়। নিষ্ক্রিয় করার পর গ্রেনেডটি উদ্ধার করা হয়। ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ছানোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি দেশের বাইরে তৈরি গ্রেনেড। তবে পরীক্ষা-নিরীক্ষা করে গ্রেনেডটির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। গ্রেনেডটি কোন দেশে তৈরি, এর ভেতরের উপাদান কতটুকু শক্তিশালী কিংবা উপাদানগুলো সক্রিয় না নিষ্ক্রিয় ছিল, সে সম্পর্কে কয়েক দিন পর নিশ্চিত হওয়া যাবে।