ওসমানী উদ্যানে শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওসমানী উদ্যান থেকে আজ শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় এক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স তিন বছর। পুলিশের ধারণা, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, সকাল নয়টায় ওসমানী উদ্যানের কামানের গেটের পাশের দেয়াল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার গায়ের রং ফরসা। গায়ে একটি সাদা গেঞ্জি এবং গলা ও মুখে আঘাতের চিহ্ন ছিল। গতকাল রাতে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এসআই রফিকুল জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।