ওসামা দয়ালু ছিলেন: জাওয়াহিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার নতুন নেতা আয়মান আল জাওয়াহিরি সংগঠনটির সাবেক নেতা ওসামা বিন লাদেনকে কোমল হূদয়ের ও দয়ালু বলে অভিহিত করেছেন। নতুন প্রকাশিত এক ভিডিওতে তিনি এ কথা বলেছেন বলে বিবিসি অনলাইন জানিয়েছে। ‘ইমামের সঙ্গে দিনগুলো: প্রথম অংশ’ শিরোনামের ওই ভিডিওতে আয়মান আল জাওয়াহিরি এ দাবি করেন। বিভিন্ন জিহাদি ওয়াবসাইটে জাওয়াহিরির ৩০ মিনিটের ওই ভিডিওটি পোস্ট করা হয়েছে। লাদেনের মানবিক দিক এবং তাঁর প্রতি নিজের আনুগত্য তুলে ধরতেই এ ভিডিও তৈরি করা হয়েছে বলে আল-কায়েদার বর্তমান শীর্ষ নেতা জাওয়াহিরি জানান।ওসামা বিন লাদেন সম্পর্কে জাওয়াহিরি বলেন, ‘মানুষ জানে না তিনি (বিন লাদেন) কত কোমল মনের, ভদ্র, দয়ালু ও মার্জিত মনোভাবসম্পন্ন ছিলেন; এমনকি কঠিন সময়েও।’ জাওয়াহিরি আরও বলেন, ‘আমরা তাঁর মতো আর কোনো মানুষ দেখিনি।’১৯৮০ সালে ওসামা বিন লাদেনের সঙ্গে জাওয়াহিরি দেখা হয়। তাঁরা দুজনেই আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করেন। ওসামা বিন লাদেনের সঙ্গে সময় কাটানোকে জাওয়াহিরি সম্মানের বিষয় বলে অভিহিত করেন। জাওয়াহিরি অশ্রুসিক্ত নয়নে ওসামা বিন লাদেনের স্মৃতিচারণা করেন। তিনি জানান, বিন লাদেন তাঁর সন্তানদের ব্যাপারে অনেক দায়িত্বশীল ছিলেন। ওসামার সন্তানেরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়, সে ব্যাপারে তিনি সচেতন ছিলেন। যদিও তাঁকে সারাক্ষণই এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াতে হয়েছে। জাওয়াহিরি জানান, ১১ সেপ্টেম্বর আমেরিকায় হামলাকারীদের বিন লাদেন অসীম কৃতজ্ঞতায় স্মরণ করতেন।