ওসামা বিন লাদেনের মৃত্যু আফগান যুদ্ধে প্রেরণা জোগাবে: তালেবান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন বাহিনীর হতে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ড আফগানিস্তানে বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নতুন করে প্রেরণা জোগাবে। ওসামার মৃত্যু বিষয়টি আল-কায়েদা নিশ্চিত করার পর তালেবান এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।একটি পশ্চিমা বার্তা সংস্থা জানায়, বিবৃতিতে তালেবান হুঁশিয়ারি দিয়েছে যে যারা ওসামা বিন লাদেনের মৃত্যু উদযাপন করছে তাদের শরীরের রক্ত চোখের পানির সঙ্গে মিশে যাবে। তালেবান বলেছে, ‘আল-কায়েদা নেতার মৃত্যু ময়দানে আমাদের যোদ্ধাদের শহীদ ও আত্মত্যাগের প্রেরণা শত গুণ বাড়িয়ে দেবে।’ বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করে তালেবান।এর আগে তালেবান এক বিবৃতিতে বলেছিল, যেখানে বিন লাদেনের মৃত্যু বিষয়ে সন্দেহ-সংশয় রয়েছে সেখানে এ বিষয়ে মন্তব্য করা হবে অপরিণামদর্শী। পিটি