ওসামা মরলেও জিহাদ মরে না: ইসলামী গোষ্ঠী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিহাদিস্ট ফোরাম নামে একটি সংগঠনের সদস্যরা বলেছে, আল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেন যদি নিহত হন, তাহলে তারা এর প্রতিশোধ নেবে। তবে এ সংবাদটা শোনার পরও তারা প্রার্থনা করেছে যে খবরটা যেন সত্য না হয়। তারা আরও বলছে, ওসামা মরলেও জিহাদ কখনো মরে না। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।দুবাই থেকে পাঠানো আরবি ভাষায় লেখা তাদের একটি বার্তায় ছিল এমন, ‘ওবামা তাঁকে মেরে ফেলতে পারে কিন্তু জিহাদ কখনো মরে না। ভাই ও বোনেরা, ধৈর্য ধরো এবং দেখো তাঁর মৃত্যু কীভাবে (ওদের জন্য) চরম দুর্ভোগ নিয়ে আসে।’আরেকটি ইসলামি ফোরামের পোস্টারে লেখা হয়েছে, ‘হে আল্লাহ, এ সংবাদটি তুমি সত্য কোরো না...ওবামা, আল্লাহ তোমাকে অভিশাপ দেবে। হে যুক্তরাষ্ট্রবাসী...তোমাদের মাথা কেটে ফেলা আমাদের অধিকার।’