ওসামাকে ধরিয়ে দিয়েছেন জাওয়াহিরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সিল কমান্ডোর এক সাবেক সদস্য তাঁর বইয়ে দাবি করেছেন, আল-কায়েদার শীর্ষ পদ পেতেই ওসামা বিন লাদেনকে ধরিয়ে দিয়েছিলেন সংগঠনটির তত্কালীন দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি। সিল কমান্ডোর সাবেক সদস্য চাক ফারের তাঁর ‘সিল টার্গেট জেরোনিমো’ বইয়ে এ দাবি করেছেন।গতকাল মঙ্গলবার বইটি প্রকাশিত হয়। ওই বইয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, চাক ফারের তাঁর বইয়ে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের অভিযানের কথা জানা সত্ত্বেও জাওয়াহিরি বিভিন্ন বার্তা দিয়ে আবু আহমেদ আল কুয়েতিকে বারবার অ্যাবোটাবাদে লাদেনের গোপন আস্তানায় পাঠিয়েছেন, যাতে তা গোয়েন্দাদের নজরে আসে। চাক ফারের লিখেছেন, এ তথ্যের ওপর ভিত্তি করে যে কেউ একটা উপসংহার টানতে পারেন যে জাওয়াহিরিই মার্কিন সেনাদের লাদেনের গোপন আস্তানায় নিয়ে গেছেন।চলতি বছরের ১ মে মার্কিন সিল কমান্ডোদের একটি বিশেষ দল পাকিস্তানের ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদে গোপন অভিযান চালিয়ে আল-কায়েদার তত্কালীন নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে।মার্কিন গোয়েন্দারা দাবি করেন, আবু আহমেদ আল কুয়েতি নামের আল-কায়েদার এক বার্তা বাহককে অনুসরণ করেই তাঁরা বিন লাদেনের গোপন আস্তানার সন্ধান পেয়েছিলেন।