ওসামাকে হত্যা নিয়ে এবার গণমাধ্যমযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো দল নেভি সিলের কোন সদস্য আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের দিকে প্রথম গুলিটি ছুড়ে তাঁকে হত্যা করেছেন, তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের মধ্যে বিতর্ক জমে উঠেছে। এএফপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, পুরুষদের জন্য যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘এস্কয়ার’ সাময়িকী গত ফেব্রুয়ারি মাসে ছদ্মনামে (‘দ্য শ্যুটার’) কমান্ডো দলের এক সদস্যের সাক্ষাত্কার ছাপে। বিন লাদেনকে হত্যায় নিয়োজিত কমান্ডো দলের সাবেক এ সদস্য দাবি করেন, ২০১১ সালের ১ মে রাতে পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযানের সময় তিনি ওসামার মাথায় পরপর দুটি গুলি করেছিলেন। তিনি বলেন, যখন অ্যাবোটাবাদে বিন লাদেনের বাসার চতুর্থ তলায় তিনি তাঁকে হত্যা করেন, তখন সেখানে কমান্ডো দলের আর কোনো সদস্য ছিলেন না।অথচ সিএনএনের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ও আল-কায়েদার বিশেষজ্ঞ পিটার বার্জেন দাবি করেন, ‘এস্কয়ার’-এ যা প্রকাশিত হয়েছে, তার অনেকটাই মিথ্যা। গত সপ্তাহে বার্জেন কমান্ডো দলটির (সিল টিম-৬) এক সদস্যের সাক্ষাত্কার নেন। কমান্ডো বলেন, অভিযানে ২৩ সদস্যের একটি দল অংশ নেয়। যখন বাসার সবচেয়ে ওপরের তলায় কমান্ডোরা ঢোকেন, তখন সেখানে দলটির মোট তিনজন সদস্য উপস্থিত ছিলেন। এঁদের মধ্যে ‘দ্য শ্যুটার’ ছাড়াও ‘দ্য পয়েন্ট ম্যান’ (আরেক কমান্ডোর ছদ্মনাম) উপস্থিত ছিলেন। আরেকজন ছিলেন ম্যাট বিজোনেট। তিনি মার্ক ওয়েন ছদ্মনামে অভিযানটি নিয়ে একটি বই প্রকাশ করেছেন। বইটির শিরোনাম ‘নো ইজি ডে’। বার্জেনের দাবি হলো, ‘দ্য পয়েন্ট ম্যান’ সবার আগে ওপর তলায় ছুটে যান এবং বারান্দা থেকে দেখেন যে বিন লাদেন শোবার ঘরের দরজায় দাঁড়িয়ে মাথা বাড়িয়ে উঁকি দিচ্ছেন। ‘দ্য পয়েন্ট ম্যান’ তত্ক্ষণাত্ গুলি চালান এবং লাদেন আহত হন। তবে ‘দ্য পয়েন্ট ম্যান’-এর পরিচয় আজও জানা যায়নি।বার্জেন তাঁর বইয়ে লিখেছেন, এরপরই ঘরটিতে দুজন নারী ছুটে আসেন। কমান্ডোদের দেহে বিস্ফোরক-ভর্তি কিছু জড়ানো আছে এবং সেসব তখনই ফুটে যাবে, এটা ভেবে বিন লাদেনকে বাঁচাতে ওই দুই নারী তাঁকে জড়িয়ে ধরেন। এরপর দুজন কমান্ডো ঘরে ঢুকে লাদেনের বুকে গুলি চালিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করেন।সিল টিম-৬-এর আরেক সদস্য ‘এস্কয়ার’-এ প্রকাশিত নিবন্ধটি দেখে ভীষণ খেপে গেছেন। এরপর তিনি ওই অভিযান নিয়ে কারও সঙ্গেই কথা বলতে চাইছেন না।বার্জেন বলেন, ‘ভার্জিনিয়ার সমুদ্রসৈকতে একটি পানশালায় বসে “দ্য শ্যুটার” ওই অভিযানের কাহিনি বড়াই করে সবার সামনে বলেছেন, এমন অভিযোগের সত্যতা পাওয়ার পর “দ্য শ্যুটার”-কে কমান্ডো দল থেকে বের করে দেওয়া হয়।’ এদিকে ‘দ্য আটলান্টিক ওয়আর’ সাময়িকী বলছে, বিন লাদেনকে হত্যার ঘটনাক্রম প্রকাশ করা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তাতে ‘গণমাধ্যমগুলোর মধ্যকার ফালতু কলহের বিষয়টি’ বাইরে প্রকাশিত হয়ে পড়ছে। দ্য আটলান্টিক সাময়িকীর অনলাইনে বলা হয়েছে, ‘শেষ কথা হলো, কে ওসামা বিল লাদেনকে হত্যা করেছেন, তা খুঁজে বের করার যে আপ্রাণ প্রচেষ্টা, তা কেবল একটি সত্যানুসন্ধান কমিটির কাজ নয়।’আরও বলা হয়েছে, ‘পুরো বিতর্কটি শত কোটি ডলারের গণমাধ্যম কোম্পানি এবং চটুল ও ভীষণ অতুষ্ট নেভি সিল সদস্যদের হাস্যকর ঠেলাঠিলিতে পর্যবসিত হয়েছে।’