ওসামার তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করতে প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে ধরিয়ে দিতে তথ্য প্রদানকারী পাকিস্তানি চিকিত্সককে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক দিতে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব আনা হয়েছে। বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, বিন লাদেনকে ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পাকিস্তানি চিকিত্সক শাকিল আফ্রিদি। তাঁকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার দিয়ে সম্মানিত করার প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করেন কংগ্রেসম্যান ডানা রোরাবাছের। প্রস্তাবে তিনি বলেন, ‘ডা. শাকিল আফ্রিদিকে কংগ্রেসনাল গোল্ড মেডেল দেওয়া উচিত।’ কংগ্রেসে আনা এই বিলে নয়জন সমর্থন দিয়েছেন। লাদেনকে ধরিয়ে দিতে পাকিস্তানের চিকিত্সক শাকিল আফ্রিদি সিআইএকে সহায়তা করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।এর আগে শাকিল আফ্রিদিকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব এনেছিলেন রোরাবাছের।