ওসামার তিন স্ত্রী ও দুই মেয়ের ৪৫ দিনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে অবৈধভাবে বসবাসের দায়ে ওসামা বিন লাদেনের তিন স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন দেশটির আদালত। একই সঙ্গে তাঁদের ৪৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার রুপি জরিমানা করা হয়েছে।আসামিদের আইনজীবী জানান, আসামিরা এরই মধ্যে কারাগারে এক মাস কাটিয়েছেন। বিবিসি জানায়, আগামী দুই সপ্তাহের মধ্যে তাঁদের পাকিস্তান থেকে বিতাড়িত করা হবে।গত বছরের মে মাসে অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর হাতে নিহত হন ওসামা। ওই সময় থেকেই তাঁর পরিবারের এই সদস্যদের ইসলামাবাদে ‘সাব-জেল’ হিসেবে গড়ে তোলা একটি বাড়িতে রাখা হয়েছে।আসামিদের আইনজীবী বার্তা সংস্থা এপিকে জানায়, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে না। তবে এই পরিবার পাকিস্তান ছেড়ে কোথায় যাবে, এ বিষয়ে তিনি কিছু বলেননি। গত মাসে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়।